ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৬
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৫৮ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক
২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ৫৮ কোটি ৩০ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একই সঙ্গে এসময়ে তারা সরিয়ে নিয়েছে ৮৬ কোটিরও বেশি পোস্ট।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিভিত্তিক কোম্পানিটির পক্ষ থেকে প্রথমবারের মতো ৮৬ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনে ফেসবুক বলছে, এই বছরের প্রথম তিন মাসে ৫৮ কোটি ৩০ লাখ ভুয়া অ্যাকাউন্ড বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, তাদের যোগাযোগ মাধ্যমে থাকা অ্যাকাউন্টের ৩ থেকে ৪ শতাংশ ভুয়া। প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্রাফিক্স সহিংসতা, বিকৃত যৌনতা, সন্ত্রাসবাদ, বিদ্বেষী প্রচারণা, স্পাম বার্তা ও ভুয়া অ্যাকাউন্ট এই ৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে গত তিন মাসে ৮৬ কোটি ৫৮ লাখ পোস্টও মুছে ফেলা হয়েছে। এসব পোস্টের সিংহভাগই হলো স্পাম বার্তা অর্থাৎ এর সংখ্যা ৮৩ কোটি ৩০ লাখ। এছাড়া বিকৃত যৌনতা সংক্রান্ত দুই কোটি ১০ লাখ, বিদ্বেষী প্রচারণার জন্য ২৫ লাখ, গ্রাফিক্স সহিংসতার জন্য ৩৪ লাখ পোস্ট মুছেছে ফেসবুক। সন্ত্রাসবাদ সংক্রান্ত অল্প কিছু পোস্টও রয়েছে এর মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat