ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৫
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র‌্যাব
নিজস্ব প্রতিনিধি:- সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। মঙ্গলবার ভোরে মালঞ্চ নদীর পীরখালি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত (১৩) মে দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করেন। উদ্ধার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের রাশেদুল ইসলাম, একই গ্রামের বিশ্বনাথ সানা, বিশ্ব মণ্ডল, জয়দেব মণ্ডল, পরিতোষ মণ্ডল, মাছুম গাজী ও দক্ষিণ কদমতলা এলাকার রমেশ মণ্ডল। র‌্যাব-৮ এর এএসপি মুকুল জানান, বনদস্যু কাজল বাহিনীর হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যু কাজল বাহিনীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat