ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের ৩ সংস্থার নির্বাচনে বাংলাদেশের বিজয়
নিজস্ব প্রতিনিধি:-  জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইকোসক) সহযোগী অঙ্গসমূহের নির্বাচন গত ১৬ এপ্রিল ইকোসক চেম্বারে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইকোসকের ৫৪টি সদস্য রাষ্ট্র ভোটে অংশগ্রহণ করে। ইকোসকের বিভিন্ন সহযোগী অঙ্গসমূহের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচিত হয়। যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে সেগুলো হচ্ছে-কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) নির্বাচন। এর মেয়াদ ৪ বছর (২০১৯-২০২২)। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে। ইউনিসেফের তহবিল পরিচালনা পরিষদের ১৪ সদস্যের নির্বাচন : এর মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান নির্বাচিত। ইউএন উইমেন এর পরিচালনা পরিষদের ১৭ সদস্যের নির্বাচন : এর মেয়াদ ৩ বছর (২০১৯-২০২১)। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদি আরব নির্বাচিত। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat