ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেটিংয়ে জড়িত ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য
স্পোর্টস ডেস্ক:- এবার ক্রিকেট বেটিংয়ে সঙ্গে নাম জড়ালো ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের এক সদস্যের৷ তবে ক্রিকেটারটির নাম প্রকাশ করেনি ভারতীয় তদন্ত সংস্থা।
২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমএস ধোনির অধিনায়কত্বে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত৷ ২৮ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপে জয়ের দিনই ১৯৯৬ বিশ্বকাপ জয়ী সাবেক লঙ্কান অধিনায়ক অর্জুন  রানাতুঙ্গা ম্যাচটিতে ‘ক্রিকেট বেটিং’ এর অভিয়োগ তুলেছিলেন৷ আজ প্রায় ৭ বছর পর আরও একটি বিশ্বকাপের দোরগোড়ায় রানাতুঙ্গার অভিযোগকে উসকে দিয়ে ভারতের বিশ্বকাপ জয়ী দলের এক সদস্যের ক্রিকেট বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয় সামনে আসছে৷ ২০১৭ সালে জয়পুরে অনুষ্ঠিত হওয়া রাজপুতনা প্রিমিয়ার লিগ নামের এক টি-টোয়েন্টি লিগে ম্যাচ ফিক্সিংয়ের বিষয় সামনে আসে৷রাজস্থান পুলিশ পুরো বিষয়টিতে জয়পুর হোটেল থেকে ১৪ জনকে গ্রেফতার করে ৷ পরে কেসটি সিআইডির হাতে যায়৷ এই বিতর্কিত ক্রিকেট লিগটির বেটিং চক্রের সঙ্গেই  ভারতীয় দলের এক সদস্যের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে তদন্তে থাকা অফিসাররা৷ তবে ক্রিকেটারের নাম জানানো হয়নি৷ যদিও সন্দেহভাজন ক্রিকেটারের উপর নজর রাখছে তদন্তকারী সংস্থা বলে জানানো হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat