ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৪
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুরকিনা ফাসোর রাজধানীতে সন্ত্রাসী হামলায়,নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক:-পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীতে একটি তুর্কি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার।তবে একজন চিকিৎসকের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তুর্কি বংশোদ্ভূত।সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিনিউর ‘ইস্তাম্বুল রেঁস্তোরায়’ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ট্রাকে করে আসা তিন বন্দুকধারী এসে রেঁস্তোরার বাইরে বসা গ্রাহকদের ওপর গুলি চালায়।এরপর সরকারি বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে। রাতে এনিয়ে গোলাগুলির শব্দ শোনা যায়।সোমবার সকালে দেয়া এক বিবৃতিতে বুর্কিনা ফাসোর সরকার জানিয়েছে, হামলায় ১৭ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। তবে তাদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।দেশটির তথ্যমন্ত্রী রেমিস দানজিনাউ বলেছেন, হামলায় কতজন অংশ নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রেস্তোরাঁয় একাংশে হামলারকারীরা অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, সেখানে নিরাপত্তা ও সন্ত্রাবিরোধী এলিট বাহিনী অভিযান চালাচ্ছে। বিবিসি জানিয়েছে, হামলার ঘটনায় সেনাবাহিনী পুরো শহর ঘেরাও করে রেখেছে।উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।বিবিসির একজন সংবাদদাতা জানান, সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশংকা করা হচ্ছে।গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলায় ৩০জন নিহত হয়েছিল, আলকায়েদা যার দায়ও স্বীকার করেছিল।বুর্কিনা ফাসো সাহেল অঞ্চলভুক্ত একটি রাষ্ট্র। এর প্রতিবেশী রাষ্ট্র মালিতে ২০১২ সাল থেকে কথিত মুসলিম সন্ত্রাসবাদী সংগঠনগুলো তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat