ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৬-১০
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৌরিপুরে দুই যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন
নিজস্ব প্রতিনিধি:- ময়মনসিংহের গৌরিপুরে দুই যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে আগামীকাল রোববারের মধ্যে তাঁকে এই ঘটনার কারণ দর্শাতে বলা হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিনা আকতার বলেন, মিডিয়াতে খবর দেখেই জেলা প্রশাসকের নির্দেশনায় গত ৭ জুন তাঁকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশের জবাব পেলে সেটি জেলা প্রশাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। এর পর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বৃহস্পতিবার একজন বিচারিক হাকিম চেয়ারম্যানকে তলব করেন বলেও জানান ইউএনও মার্জিনা। এ বিষয়ে জানতে চেয়ারম্যানকে রমিজ উদ্দিন স্বপনের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এর আগে গত ৪ জুন রুকন (২২) ও দীপু (২৩) নামের দুই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটান স্থানীয় মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন। মারধরের বেশ কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে খুঁটির সঙ্গে বেঁধে দুই যুবককে লাথি মারতে ও পেটাতে দেখা যায় তাঁকে। পেটানোর পর ২৪ ঘণ্টার মধ্য দুজনকে এলাকা ছাড়ার নির্দেশও দেন ওই চেয়ারম্যান। চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গৌরীপুর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সদস্য সচিব। ওই দুই যুবককে নির্যাতনের সময় ছবি তোলেন ফারুক হাসান নামের এক ব্যক্তি। সেদিন সন্ধ্যায় ফারুক হাসান তাঁর ফেসবুকে নির্যাতনের সাতটি ছবি পোস্ট করেন। চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন সেই ছবিগুলো নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। এর আগে ওই দিন বিকেলে চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন ওই দুই যুবককে ধাওয়া করে ধরে এনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। কিন্তু তাঁদের কাছে কোনো মাদক পাননি বলেও রমিজ উদ্দিন জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat