ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৮
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার খাসকররা গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি গুলি ও একটি হাঁসুয়া উদ্ধারের দাবি করেছে র‍্যাব। নিহত ব্যক্তির নাম ওল্টু মণ্ডল (৪৩)। তাঁর বাড়ি খাসকররা ইউনিয়নের বন তিওরবিলা গ্রামে। ওল্টু চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক প্রধান বলে র‍্যাবের দাবি। র‍্যাবের ভাষ্য, খাসকররা এলাকায় একদল সশস্ত্র চরমপন্থী অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে র‍্যাবের একটি টহলদল ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছেন। র‍্যাব-৬ ঝিনাইদহ কোম্পানির অধিনায়ক মেজর মনির আহমেদ বলেন, ওল্টু এলাকার ত্রাস ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat