ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৫-৩১
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিনিধি:- প্রধানমন্ত্রীর নামে মানহানিকর স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং মঞ্চের কর্মী সনাতন উল্লাসসহ অজ্ঞাতনামা মোট ৩০/৩৫ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ছাত্রলীগ নেতা। বুধবার দুপুরে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে মানহানির এ মামলা দায়ের করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। এই মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার। তিনি জানান, বাদির জবানবন্দী গ্রহণ ও যথাযথ শুনানি শেষে বিচারক জনাব মাসুদ জামান (কোর্ট নং- ১৮) মামলাটি আমলে নেন। তিনি আসামীদের প্রতি সমন জারি করেন। আগামী ১৬ জুন আসামীদের সশরীরে হাজির হয়ে অভিযোগ এর জবাব দিতে হবে। আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, সহ-সম্পাদক মো. কামরুজ্জামান ও শামিম পারভেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat