ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীতে অভিযান চালিয়ে ইমাম শাহাজাদা ওরফে রায়হান (৩৭) নামের এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান। তিনি জানান, গত ২৯ জানুয়ারি রমনা থানা এলাকার বেইলি স্কয়ার অফিসার্স কোয়ার্টার্সের সামনে নুর আলম সিদ্দিকী নামে এক ব্যক্তির কাছে নিজেকে ডিবির কর্মকর্তা বলে পরিচয় দেয় ইমাম শাহাজাদা। এসময় তিনি চট্রগ্রাম বন্দর থেকে প্রাইভেট কার কিনে দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। পরে গত ১০ এপ্রিল নুর আলম সিদ্দিকী বাদী হয়ে রমনা মডেল থানায় একটি মামলা করেন।মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ডিবি (উত্তর) বিভাগের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানীতে অভিযান চালিয়ে ইমামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এক সেট পুলিশ ইউনিফর্ম, একটি নেমপ্লেট, একটি খেলনা পিস্তল ও এক জোড়া কালো জুতা উদ্ধার করা হয়। ইমামের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat