ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৬
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত ৭
 নিজস্ব প্রতিনিধি: –রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। রবিবার ভোর ৬টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার লালাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
 প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আলু ভর্তি একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। ওই সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ীর লালাদীঘি এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, দুর্ঘটনায় বাস-ট্রাকের চালক ও হেলপারসহ ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শুধু একজন নারীর অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat