ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তৃতীয়বার সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন
 বিনোদন ডেস্ক:-হলিউডের শীর্ষ জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবরটি গত দুইদিন ধরে হলিউড বলিউড ঘুরে সারাবিশ্বের ভাইরাল হয়েছে। আসলে কী মিস্টার বিন মারা গেছেন! প্রশ্নটি আপামর ভক্ত সাধারণের।
 
ঘাবড়ানোর কিছু নেই, বহাল তবিয়তে বেচে আছেন সবার প্রিয় রোয়ান অ্যাটকিনসন। তবে তার এই মৃত্যু নিয়ে গোসিপ এবারই প্রথম না, এর আগেও দুইবার গুজবে তাকে মেরে ফেলা হয়েছে। তার এই মৃত্যুর খবরটি কিভাবে ছড়ালো ঘটনা খুলে বলি।গত ১৮ মার্চ একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় খবরটি। যেখানে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন।’ প্রায় তিন লাখ শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুল। কিন্তু তার মধ্যে অনুরাগীরা শোক প্রকাশ করে ফেলেন।রোয়ানের বয়স এখন ৬২। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এবারে গুজবেও আগের মতো হাসছেন মিস্টার বিন, সহজাত উত্তরে রোয়ান ছবিসহ পোস্ট শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে ২০১৬-তেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এ ভাবে হেসে প্রতিবাদ জানিয়েছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা।  সে সময়ও তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। খবর হাফিংটন পোস্ট, ইন্ডিয়া ডটকম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat