ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৭
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: – মালয়েশিয়ার নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যাকাণ্ডের পর মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সংঘর্ষের জেরে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়, ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় কিম জং-ন্যামকে হত্যা করা হয়। ওই ঘটনার সঠিক সমাধান না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি রাখা হবে।কেসিএনএর প্রতিবেদনে ন্যামের হত্যাকাণ্ডে মালয়েশিয়ার তদন্ত পদ্ধতির সমালোচনা করা হয়। এ ছাড়া ন্যামের ময়নাতদন্তের প্রতিবেদন মিথ্যা বলেও উল্লেখ করা হয়।মালয়েশিয়ার ফরেনসিক বিভাগের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, ন্যামকে ভিএক্স নামক এক ধরনের মারাত্মক রাসায়নিক দিয়ে হত্যা করা হয়।গত ২৪ ফেব্রুয়ারি কিম জং ন্যামকে রাসায়নিক প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানায় মালয়েশিয়ার পুলিশ। পুলিশ জানায়, ন্যামকে হত্যায় ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়।ভিএক্স নার্ভ এজেন্ট বা এস-২ ডিসোপ্রোফিলামিনোথাইল মিথাইলফসফোনোথাইয়োলেট এমন এক ধরনের রাসায়নিক অস্ত্র। এটিকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যাকাওগামী একটি বিমানে চড়ার প্রস্তুতিকালে কিম জং ন্যামের ওপর হামলা চালায় দুই নারী। এতে নিহত হন তিনি।এর আগে পুলিশ জানিয়েছিল, দুই হামলাকারী কিমের মুখে এক ধরনের তরল মেখে পালিয়ে যায় এবং দ্রুত তাদের হাত ধুয়ে ফেলে। হামলার পর বিমানবন্দরে কর্মরতদের সাহায্য পেয়েছিলেন ন্যাম। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat