ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০২
  • ৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবার ঢাকার আসছেন শ্রেয়া ঘোষাল
রুমানা চৌধুরী : বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ঢাকায় আসছেন আগামী ৩১ মার্চ। ওইদিন রাতে ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট ইন ঢাকা’-এ গাইবেন তিনি। যৌথভাবে এর আয়োজক অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। আয়োজকরা জানান, ৩১ মার্চ সকালে ঢাকায় পা রাখবেন এ গায়িকা। আর সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে হবে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট ইন ঢাকা’। সেখানে গাইবেন জনপ্রিয় এই গায়িকা। এতে শ্রেয়ার পাশাপশি বাংলাদেশ থেকে পিন্টু ঘোষ, আনিকা, মিফতাহ জামানসহ আরও অংশ নেবেন বেশ কয়েকজন শিল্পী, তারাও বিভিন্ন গান পরিবেশন করবেন। শ্রেয়া ঘোষালের ঢাকায় আসা নিয়ে বুধবার বিকেলে (১ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এটিএন ইভেন্টস লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান জানান, `জমকালো আয়োজনের মধ্য দিয়েই উপস্থিত সবাইকে মাতাবেন শ্রেয়া ঘোষাল। সংগীত পিপাসু মানুষের মন ভরিয়ে এই কনসার্টটি সাফল্যমণ্ডিত হবে বলে আমরা বিশ্বাস করি। সেই অনুযায়ী সব প্রস্তুতি নিচ্ছি।অক্টোপির মিলন আর এটিএন ইভেন্টসের মিডিয়া প্রধান আফ্রিদ হাসান জানান, কনসার্টের দিন বিকেল ৪টায় গেট খোলা হবে। মাগরিবের নামাজের পর অনুষ্ঠান শুরু হবে। সরকারের অনুমতিসহ কাগজপত্রের সব কাজ শেষ। বড় কোনো ঝামেলা না হলে ৩১ মার্চ দারুণ একটি কনসার্ট আয়োজিত হবে বলে আশা করছি।কনসার্টের টিকিট পাওয়া যাবে রাজধানীর ওয়েস্টিন হোটেল, মিরপুরের সাভাব, ফ্লোর সিক্স, ধানমডির ক্যাফে দরবার, হাতিরঝিলের ক্যাফে জার্নাল ও ক্যাফে ইনার্সে।এছাড়া সহজ ডট কম, টিকিট চাই ডট কম ও হ্যালো ইভেন্টসেও টিকিট পাওয়া যাবে। বিস্তারিত জানতে ও টিকিট পেতে যোগাযোগ করা যাবে ০১৯৭১৪২২২২৮, ০১৯১৫৯৮৯৩৪২, ০১৭১৭৯৪৬০০০০ এই নম্বরগুলোতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat