ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৮
  • ৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিমান্ড শেষে মেয়র মিরুসহ ৬ আসামি কারাগারে
নিজস্ব প্রতিনিধি:- সিরাজগঞ্জে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুসহ ছয় আসামিকে পাঁচদিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। পাঁচদিনের রিমান্ড শেষে আজ শনিবার বেলা ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা ওসি মনিরুল হক আসামিদের সিনিয়র বিচারিক হাকিম (শাহজাদপুর আমলি) আদালতে হাজির করলে বিচারক হাসিবুল হক তাঁদের কারাগারে পাঠানোর  নির্দেশ দেন।শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা অফিসার (জিআরও) আতাউর রহমান বিষয়টি জানিয়েছেন।অন্য আসামিরা হলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন, আলমগীর হোসেন, নাজমুল হক, মো. আসাদ, জহির শেখ।গত ১৩ ফেব্র“য়ারি দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুসহ ছয় আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৫ ফেব্র“য়ারি মেয়র ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও মিরুর গাড়িচালক শাহিন আলমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে এই মামলার মোট আট আসামিকে রিমান্ডে নিল পুলিশ।গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে বাড়িতে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় মেয়র মিরু ও তাঁর ভাই শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে খবর সংগ্রহের সময় মেয়রের গুলিতে সমকালের সাংবাদিক শিমুল গুরুতর আহত হন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু ও তাঁর ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat