ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-০৫
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সংক্ষিপ্ত জীবনী
আল হাজ্জ হুসাইন আলী রাজন:- সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন দেশের প্রথম সংসদসহ প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থি এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। ছাত্রজীবন থেকে রাজনীতি ঘেঁষা প্রবীণ এই আইনপ্রণেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গণসহ সর্বমহলে। সুরঞ্জিত সেনগুপ্ত। স্বাধীন বাংলাদেশের রাজধানীতে যার রাজনৈতিক প্রজ্ঞায় সর্বত্রই পরিচিতি পেয়েছিলেন বর্ষিয়ান রাজনীতিক ব্যক্তিত্ব হিসেবে। রোববার ভোরে দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধা রোগে ৭১ বছর বয়সে পরপারে পাড়ি জমাতে হলো তাকে। কথা ছিলো সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে তাঁকে। কিন্তু ১৯৪৬ সালে সুনামগঞ্জে জন্ম নেয়া প্রবীন এই রাজনীতিবিদ চিকিৎসকদের আর সময় দিলেন না। ভোরে সবাইকে ছেড়ে পৃথিবী সনামধর্ম এই পার্লামেন্টারিয়ান। আইনি দক্ষতা ও বিচক্ষণ রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম জীবনে বামপন্থি রাজনীতিতে নাম লেখালেও, পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে, বর্তমানে দলটির উপদেষ্টা পরিষদের দায়িত্বে ছিলেন। সংসদ বিষয়ক জ্ঞানে ঋদ্ধ এই রাজনীতিক বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। পাশাপাশি, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাগ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক দায়িত্ব পালন করা সুরঞ্জিত ২০০৮ সালে দ্বিতীয় মেয়াদে দল ক্ষমতায় এলে রেল মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব গ্রহণ করেন। বাংলাদেশের রাজনীতিতে খ্যাতিমান এই রাজনৈতিক ব্যক্তিত্ব তার কর্মে বেঁচে থাকবেন সব স্তরের মানুষের মাঝে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat