ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০১-৩১
  • ৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীতে মুকুল বোস
নিজস্ব প্রতিনিধি: – আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন মুকুল বোস। দলটির ২০তম জাতীয় সম্মেলনে প্রদত্ত ক্ষমতাবলে দলের সভাপতি শেখ হাসিনা তাঁকে এ পদে মনোনীত করেন।দলটির উপদপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত ১০ জানুয়ারি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করে আওয়ামী লীগ।দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিষয়টি জানান।সেই সময় অনুভূতি জানতে চাইলে মুকুল বোস বলেন, ‘আমাকে সদস্য মনোনীত করায় আমি দলের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’২০০৭ সালে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পাওয়া মুকুল বোস ২০০৯ সালের সম্মেলনে দল থেকে বাদ পড়েন। সর্বশেষ ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনের প্রায় আড়াই মাস পর তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করেন সভাপতি শেখ হাসিনা।আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ৮১ জন। এর মধ্যে উপদেষ্টামণ্ডলীর সদস্য ৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat