ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০১-২৯
  • ১১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রত্নতত্ত্ব সংস্কারে প্রায় ২২ কোটি টাকা সহায়তা দিবে ভারত
নিজস্ব প্রতিনিধি: - রাজশাহী মহানগরীর সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও প্রত্নতত্ত্ব অবকাঠামোর সংস্কারে প্রায় ২২ কোটি টাকার অর্থ সহায়তা দিচ্ছে ভারত সরকার। নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও একটি প্রাচীন গ্রন্থাগার সংস্কারসহ প্রত্নতত্ত্বের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণে এ অর্থ দেবে ভারত সরকার। এরই মধ্যে প্রথম দফায় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দেশটি। এ নিয়ে প্রকল্প হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে রবিবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হক ও রাসিকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম চুক্তি স্বাক্ষর করেন। এ সময় রাজশাহী সদর আসনের (সিটি এলাকা) সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, ইআরডি’র যুগ্ম সচিব কমলেশ কুমার দাশ, রাজশাহীস্থ ভারতের সহকারী হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর উপলক্ষে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরভবন সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনীর হোসেন ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরীর চাবি উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা, রাসিকের কাউন্সিলর ও নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে বিকালে অতিথিরা নগরভবনে এসে পৌঁছালে তাদের অর্ভ্যথনা জানানো হয়। পরে সেখানে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারী এলাকার প্রাচীন একটি গ্রন্থাগার সংস্কার, ফুটপাত নির্মাণ ও জলাধার নির্মাণ করা হবে। এরই মধ্যে ভারত সরকার ১০ কোটি টাকা বরাদ্দও দিয়েছে। ওই অর্থে নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারি এলাকার প্রচীন গ্রন্থাগার সংস্কার করা হবে। দ্বিতীয় পর্যায়ে ভারত সরকার ১১কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকা দেবে। ওই অর্থে রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশের উন্নয়নে কাজ করা হবে। সংবর্ধনার জবাবে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশের স্বাধীনতায় বিশেষ অবদান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। আশা করি এই সুদৃঢ় সম্পর্ক অব্যাহত থাকবে। আজকের অনুষ্ঠানে শিক্ষানগরীর রাজশাহীর চাবি পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat