ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে তিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের নাফিস আবাসিক হোটেলে পতিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্রেনজন চাম্বুগং এ আদেশ প্রদান করেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় নাফিস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে আটক করে পুলিশ।

সাজার আদেশ প্রাপ্তরা হলেন, শহরের রেলওয়ে কলোনী মহল্লার আবু বক্কার সিদ্দিকীর স্ত্রী রোজিনা খাতুন (৩০), দত্তবাড়ী মহল্লার মঞ্জুর হোসেনের স্ত্রী পারভীন খাতুন (২৪), সদর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে রাশিদা খাতুন (৩৪), কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আলো খাতুন (৩০), সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের মৃত আব্দুল মজিদ সেখের মেয়ে কাজল রেখা (২৬), রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী গ্রামের কাওছারের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) একই উপজেলার নিমগাছী এলাকার আবুল হোসেনের স্ত্রী রত্না খাতুন (২০), ও টাঙ্গাইল সদর উপজেলার আকলিমা খাতুন (৩০)।

সিরাজগঞ্জ সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের নাফিস হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নাফিস হোটেলে অভিযান চালিয়ে ওই ৮জন পতিতাকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের ১৫ দিনের সাজা দেন। হোটেলটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat