ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০১-১৮
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত ফাতাহ ও হামাস

আর্ন্তজাতিক ডেস্ক:

জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ব্যাপারে দুই ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ ও হামাস একমত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে তিন দিনের আলোচনার পর প্রতিদ্বন্দ্বি দুই গ্রুপ এই সমঝোতায় উপনীত হয়।

গ্রুপ দুটি এখন নতুন জাতীয় পরিষদ গঠন করবে। এই পরিষদে প্রবাসী ফিলিস্তিনিদেরও অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন আয়োজনের দায়িত্বও তাদের।

ফিলিস্তিনি কর্তৃপক্ষে প্রাধান্য বিস্তারকারী ফাতাহর সিনিয়র নেতা আজ্জাম আল আহমদ বলেন, আজকের অবস্থা আগের চেয়ে ভালো। চুক্তিতে ইসলামি জিহাদকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রুপটি দীর্ঘ দিন আলোচনায় ছিল না।

২০০৭ সাল থেকে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস এবং হামাসের মধ্যে তীব্র বিরোধ চলছিল। এর আগে ২০০৬ সালে ফিলিস্তিনি নির্বাচনে হামাস বিপুলভাবে জয়ী হয়।

গত বছর অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নির্ধারিত মিউনিসিপ্যাল নির্বাচন স্থগিত করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat