ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩৪৫৪৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়ার ছবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

আজ বুধবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাবেক শিল্পমন্ত্রী আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এরপরও কোন অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

সুষ্ঠু পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজার উৎসব সম্পন্ন করতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে এ কাজটি করছে উল্লেখ করে সচিব বলেন, ‘আনন্দ উৎসবের সঙ্গে সনাতন ধর্মের মানুষেরা দুর্গাপূজা উদ্‌যাপন করছেন।’

দুর্গাপূজা উপলক্ষে দুপুর থেকে তিনি যশোর রামকৃষ্ণ মিশন আশ্রম, হরিতলা সম্প্রীতি মন্দির, ত্রিপল্লসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat