ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৫-২৫
  • ৪৩৫৪৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে হানিফ মালিক এবং নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে।

সম্প্রতি নতুন প্রধান কোচ মাইক হেসনকে নিয়োগ দেবার কিছুদিনের মধ্যে ব্যাটিং ও বোলিং কোন নিয়োগ দিল পিসিবি। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে তরুণ ব্যাটারদের সাথে কাজ করে আসছেন ৪৪ বছর বয়সী হানিফ। সম্প্রতি পাকিস্তান ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বেশি ফুটে উঠেছে। দলের ব্যাটারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং শট নির্বাচনের উন্নতি করাই মূল লক্ষ্য হবে উইকেটরক্ষক-ব্যাটার হানিফের। দেশের জার্সিতে কখনওই খেলার সুযোগ হয়নি তার। ২০১০ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন হানিফ। 

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন কোচ নফকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সাথে কাজ করেছেন তিনি। বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের কোচিং স্টাফও ছিলেন নফকে। 

অস্ট্রেলিয়ার হয়ে ২টি টি-টোয়েন্টি ও ১টি ওয়ানডে খেলেছেন নফকে। ওয়ানডেতে ১ এবং টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেছেন তিনি। 

কোচিং স্টাফে পরিবর্তনের কারণে সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে আজহার মাহমুদকে। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল সাজানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat