ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৪৩৫৪৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টম ক্রুজ খবরের শিরোনামে থাকবেন সেটাই যেন স্বাভাবিক হয়ে গেছে। নানা সিনেমায় স্ট্যান্ট আর দুর্দান্ত সব পারফরমেন্সে দর্শক মাতাতে জুড়ি নেই এই সুদর্শন অভিনাতার। শুধু যে অভিনয় জগৎ নিয়েই খবরের শিরোনাম হন তিনি, তা কিন্তু নয়। টম ক্রুজের ব্যক্তি জীবন নিয়েও কম আগ্রহ নেই সিনেমাপ্রেমীদের।
ব্যক্তিগত জীবনে অনেকদিন ধরেই সিঙ্গেল টম ক্রুজ, কেটি হোমসের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিকতা চুকে গেছে সেই ২০১২ সালে। গত এক যুগে কারও সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি অভিনেতা। কেটির সঙ্গে বিচ্ছেদের পর এত নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে; কোনটা ঠিক আর কোনটা ভুল, তা জানেন একমাত্র টম ক্রুজ।
তবে বেশ কিছুদন ধরে অভিনেত্রী আনা ডে আরমাসের সঙ্গে তার প্রেমের কথা শোনা যাচ্ছে। গেল শুক্রবার রাতের ঘটনার পর সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লাগল। এদিন সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন টম আর আনা। এর পরেই পাপারাজ্জিদের ছবি আর ঘনিষ্ঠ সূত্রের বরাতে দুই তারকার প্রেম আবার শিরোনামে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেম নিয়ে প্রথম খবর প্রকাশ পায়। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম দাবি করে, সম্পর্কের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তারা, একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে বোঝার চেষ্টা করছেন।
গত ১৪ মার্চ লন্ডনে একই হেলিকপ্টার থেকে অবতরণ করতে দেখা যায় দুই তারকাকে। তখন বলা হয়েছিল, দুজন নতুন কোনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত কিন্তু পরে আর সেই সিনেমার খবর পাওয়া যায়নি।
গত শুক্রবার রাতে বেকহ্যামের পার্টিতে টম ক্রুজের সঙ্গে যে আনাও থাকবেন, এটা ছিল পাপারাজ্জিদের অজানা। টম গাড়ি থেকে নামার সময় আলোকচিত্রীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে দেখা যায়, পাশের সিটে থাকা আনাকে আড়াল করার চেষ্টা করছেন তিনি। সে চেষ্টায় যে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলাই বাহুল্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat