ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩৪৪৫৩৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা পূরণ না হলে অদক্ষ লোক তৈরি হবে। অ-কাজের লোক হবে, সমাজের বোঝা বাড়াবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনার ভূমিকা আছে, সেখানে আপনি তা চালু করেন। যেন প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না।

আজ রোববার লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

উপদেষ্টা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, যদি কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শানোর নোটিশ দিবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। লিখিতভাবে কারণ দর্শাতে হবে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান।

এ ছাড়া বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কাকলী শিশু অঙ্গন পরিদর্শন করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সেখানে পরিদর্শন ও শিশু কানন উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat