ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৫৪৬৪৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে উঠেছে এমন এক সময়ে শনিবার একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ সফলভাবে আবদালি অস্ত্রব্যবস্থার প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৪৫০ কিলোমিটার।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করে দেখা—এর মধ্যে রয়েছে উন্নত ন্যাভিগেশন ব্যবস্থা ও বাড়তি কৌশলগত চলনক্ষমতা।'

কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক এক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার পেছনে সমর্থন থাকার অভিযোগ তোলা হয়। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে তার সশস্ত্র বাহিনীকে 'সম্পূর্ণ অভিযানের স্বাধীনতা' দিয়েছেন—অর্থাৎ প্রতিক্রিয়ার জন্য পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তান এই সপ্তাহেই সতর্ক করেছে যে, প্রতিবেশী ভারতের পক্ষ থেকে ‘'অচিরেই হামলা’ চালানো হতে পারে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, কাশ্মীরের বিতর্কিত সীমান্ত এলাকা, অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা নয় রাত ধরে গুলিবিনিময় করেছে দুই দেশের সেনাবাহিনী।

তবে, ২২ এপ্রিল কাশ্মীরে সংঘটিত হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat