ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৪৩৫৪৩৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবি খুবই অল্প সময়ের মধ্যে পূরণ করা হবে। বর্তমানে দাবি পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা যেকোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বুধবার বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন, আর সেজন্যই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ারও আশ্বাস দেন। অধ্যাপক চৌধুরী সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা আরো জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির যে প্রতিবেদন দিবে সে প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি অনশন প্রত্যাহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, উপ-কমিশনার সাইফুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা কুয়েটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat