ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৪৩৪৩৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর বুধবার সৌদি আরবে সফর সংক্ষিপ্ত এবং তার সম্মানে সৌদি বাদশাহ সালমানের আয়োজিত নৈশভোজে অংশ না নিয়েই দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছে।

বিপরীতে বিমানটি আরব সাগরের ওপর দিয়ে উড়ে গুজরাট থেকে ভারতের আকাশে প্রবেশ করে। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী দেশটির আকাশসীমা ব্যবহার করেছিলেন। 

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এই কথা জানানো হয়েছে।

দু’দিনের সফরে গতকাল মঙ্গলবার সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন মোদি। এরপরই কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। আরো বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে।

পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। হামলার প্রেক্ষিতে মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে ফেরার পথে মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিলেন। কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে তার বিমান আরব সাগরের ওপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়।

বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা।

মোদির সফরসূচি অনুযায়ী জানা গেছে, বুধবার রাতে তার দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়ামাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পাশাপাশি কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। শুধু তা-ই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধা-সামরিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat