ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৩৪৪৫৪৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছেন তিনি। ১ হাজার গোল করতে চান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। তিনি তা করতে পারবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। অবসর নেওয়ার আগেই নিজের ছেলেকে তৈরি করছেন এই পর্তুগিজ সুপারস্টার।
রোনালদোর ছেলে এরই মধ্যে রোনালদো জুনিয়র নামে বেশ পরিচিতি পেয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। বাবার পথ অনুসরণ করে ফুটবল মাঠে আগামীতে সেও যে রাজত্ব করবে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে আল নাসর অনূর্ধ্ব-১৫ দলে খেলছেন জুনিয়র রোনালদো।
জুনিয়র রোনালদোরা পাঁচ ভাইবোন। সে সবার বড়, জন্ম ২০১০ সালের ১৭ জুন, যুক্তরাষ্ট্রে। তার বয়স যখন ৭ বছর, ২০১৭ সালে সেই যুক্তরাষ্ট্রে, সেই জুনেই পেল দুই যমজ ভাই–বোন এভা ও মাতেওকে। সারোগেট করে জুনিয়রকে একটি ভাই ও বোন এনে দেন রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এর কয়েক মাস পরে নভেম্বরে জর্জিনার গর্ভে জন্মায় অ্যালানা। ফুটফুটে আরেকটি বোন। এরপর ২০২২ সালে জর্জিনার গর্ভে জন্মায় আরও দুই যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেল। তবে জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় অ্যাঞ্জেল।
জর্জিনাকে জুনিয়র রোনালদো মায়ের মতোই ভালোবাসে। পাঁচ-ছয় বছর বয়স থেকে মায়ের আদরে তাকে আগলে রেখেছেন জর্জিনা। জন্ম দিয়েছেন যিনি, সেই মা কে, সে জানে না। একটু বড় হওয়ার পর জেনেছে, বাবা এ কথা কাউকে বলেননি। তার জন্মের পর বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শুধু বলেছিলেন, ‘বাচ্চার মায়ের চাওয়ায় ও দুই পক্ষের সম্মতিতে তার পরিচয় গোপন রাখা হবে…।’
তবে ১০ বছর আগে ‘দ্য জোনাথন রস শো’তেই রোনালদো বলেছিলেন, ‘ক্রিশ্চিয়ানো (জুনিয়র রোনালদো) বড় হওয়ার পর আমি অবশ্যই তাকে সত্যটা বলবো, কারণ, এটা তার প্রাপ্য। কারণ, সে আমার ছেলে...এখন না হলেও ১০, ১১ কিংবা ১২? সময় হলেই বোঝা যাবে।’
রোনালদো জুনিয়রকে তার মায়ের পরিচয় জানিয়েছেন কি না, সেটি এখনো অজানা। জানাতেও পারেন আবার না–ও পারেন। যদি এখন পর্যন্ত না জানান, তাহলে আগামী জুনে ‍জুনিয়রের জন্মদিন কি সেই সময়? কে জানে! অন্তত এখন পর্যন্ত সংবাদমাধ্যমে সেটাই দাবি, কেউ জানে না। আপাতত এভা, মাতেও, অ্যালানা ও বেলা ও বেবি অ্যাঞ্জেলকে নিয়ে ভালোই সময় কাটছে তার। শুধু শেষজনের সঙ্গে দেখা হয় না। বেবি অ্যাঞ্জেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat