ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৬৭৬৫৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করার পর রাশিয়া সোমবার ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে আবার বিমান হামলা শুরু করেছে।

ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

দনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক টেলিগ্রামে বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি বলেন, একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও একটি খাবার তৈরির প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম বলেন, সেখানেও রাশিয়ার বিমান হামলা শুরু হয়েছে। তিনি লিখেছেন, ২১ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে শত্রুরা নগরীটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের ধরণ নির্ধারণ করা হচ্ছে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাশিয়ার বিরুদ্ধে ইস্টার যুদ্ধবিরতির দুই সহস্রাধিক লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, তবে ইউক্রেন জুড়ে কোনো বিমান হামলার সতর্কতা জারি করা হয়নি। তিনি বিমান হামলার বিরতি বাড়ানোর কথা ব্যক্ত করেছেন।

আজ ‘কোনও বিমান হামলার সতর্কতা জারি করা হয়নি’ উল্লেখ করে, ‘কমপক্ষে ৩০ দিনের জন্য বেসামরিক অবকাঠামোতে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে কোনো হামলা বন্ধ করার’ প্রস্তাব দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat