ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৩৪৪৫৪৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

গতরাতে নিজেদের অষ্টম ম্যাচে মুম্বাই ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৬৩ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। চতুর্থ উইকেটে ৫০ বলে ৭৯ রানের জুটি গড়ে চেন্নাইকে লড়াকু পুঁজি এনে দেন রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। দু’জনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় চেন্নাই।

৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৩ রান করেন জাদেজা। ২টি চার ও ৪টি ছক্কায় ৩২ বলে ৫০ রান করেন দুবে। জসপ্রিত বুমরাহ ২ উইকেট নেন।

জবাবে ৬৩ রানের সূচনা করেন মুম্বাইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। রিকেলটন ব্যক্তিগত ২৪ রানে বিদায় নিলে দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে ঝড় তুলেন রোহিত ও সূর্য। ৫৪ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৬ বল বাকী রেখে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন রোহিত ও সূর্য।

৪টি চার ও ৬টি ছক্কায় ৪৫ বলে অনবদ্য ৭৬ রান করে ম্যাচ সেরা হন রোহিত। ৬টি চার ও ৫টি ছক্কায় ৩০ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য।

এই জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠল মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্টসহ টেবিলের তলানিতে থাকলো চেন্নাই।

দিনের আরেক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat