ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ৪৩৫৪৩৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ৩ থেকে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ফরাসি ডিফেন্ডার মেন্ডি।

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় মেন্ডির বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ইনজুরি ধরা পড়েছে।’

ইনজুরির কারণে রিয়ালের হয়ে পরের চার ম্যাচে খেলতে পারবেন না মেন্ডি। আগামী শনিবার লা লিগায় ভিয়ারিয়াল ও ২৯ মার্চ লেগানেস, ১ এপ্রিল কোপা দেল’রের ফিরতি লেগে রিয়াল সোসিয়েদাদ ও ৫ এপ্রিল লা-লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের  হয়ে খেলার সম্ভাবনা নেই মেন্ডির।

৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। ঐ ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন মেন্ডি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat