ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ২৩৪৩৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার কমিশন (সিআরসি) আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বিশিষ্ট নাগরিকদের সাথে দ্বিতীয় মতবিনিময় সভা করেছে।

অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, বায়তুল মোকাররম খতিব মুফতি আব্দুল মালেক, খুশী কবির, সুব্রত চৌধুরী, মুসা আল হাফিজ, শাহিন আনাম, ডাঃ শহীদুল আলম এবং মুফতি সাখাওয়াত হোসেন রাজী সহ বিশিষ্ট নাগরিকদের সাথে সংবিধান সংস্কার কমিশন বৈঠক করেছে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় কমিশন চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ সভাপতিত্ব করেন। কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশগ্রহণ করেন।

এরআগে ১১ নভেম্বর, ১৬টি বিভিন্ন সংগঠনের মোট ৩১ জন প্রতিনিধি কমিশনের প্রথম মত বিনিময় সভায় যোগ দেন।

আগামী আরো কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat