ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ২৩৪৩৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন বাহিনী সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্টির ৯টি স্থাপনা টার্গেট করে গতকাল সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্টিগুলোর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার দু’টি স্থানের ৯টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯শ’ ও ইরাকে ২হাজার ৫শ’ মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য ২০১৪ সাল থেকে এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat