ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৩৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর সদরের কৃষকরা বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু করেছে। বাড়তি খরচ, কীটনাশক ও সেচ সুবিধার প্রয়োজন না হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মাধ্যে এপর্যন্ত জেলার ৫ টি উপজেলায় ৬ লক্ষ ৯৩ হাজার বস্তায় আদা চাষ হয়েছে বলে জানিয়েছে, জেলা কৃষি বিভাগ।

শেরপুর সদরের পাকুরিয়া ইউনিয়নের পশ্চিম বরাটিয়া গ্রামের বাসিন্দা তারিফ হাসান। তিনি পেশায় একজন ব্যবসায়ী। হঠাৎ তারিফ কৃষি উদ্যো ক্তা হওয়ার ইচ্ছা পোষণ করেন।

পরবর্তীতে শেরপুর সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির পাশে পতিত জমিতে শুরু করেন বস্তায় আদা চাষ। এক বিঘা জমিতে তার বস্তা আছে ৪ হাজার। বস্তায় আদা চাষ করতে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। তারিফ আশা করছেন সব মিলিয়ে তিনি ৪ হাজার বস্তা আদা থেকে ৩ লক্ষাধিক টাকা আয় করতে পারবেন।

একই ইউনিয়নের চৈতনখিল বটতলা গ্রামের বাসিন্দা হৃদয় হাসান। পড়াশোনার পাশাপাশি কৃষি নিয়ে কাজ করেন। হৃদয় নিজেও তার বাড়ির উঠোনে ১০ শতাংশ জমিতে বস্তায় আদা চাষ করেছেন। তার মোট বস্তার পরিমান ১৫শ। বস্তায় আদা চাষ করতে তার খরচ হয়েছে প্রায় ৫০হাজার টাকা। কলেজ ছাত্র হৃদয় আশা করছেন ১৫শ বস্তা আদা থেকে ১ লক্ষাধিক টাকা আয় করতে পারবেন।

এবিষয়ে পাকুরিয়া ইউনিয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকন বলেন, ছায়াযুক্ত স্থান, পুকুর পাড়ের চারপাশ ও অনুপযোগী পতিত জমি বস্তায় আদা চাষের উপযুক্ত স্থান। অন্য সবজির মত বস্তায় আদা চাষে বাড়তি যতœ, কীটনাশক, সেচ সুবিধার প্রয়োজন হয়না বলে অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়।

শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, শেরপুরে সদরে প্রায় শতাধিক কৃষক ২ লক্ষ ৩৩ হাজার বস্তায় আদা চাষ করেছেন। যদি আরো কোন কৃষক এ পদ্ধতিতে আদা চাষ করতে চান তাহলে জেলা ও উপজেলা কৃষি বিভাগ তাদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat