ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৩৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি রোববার বলেছেন, তার দেশে ইসরাইলি হামলাকে অতিরঞ্জি বা খাটো করে দেখা উচিত হবে না।

ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার ভোরে ইসরাইলি হামলার পর রাজধানী তেহরানে জনগণের উদ্দেশে খামেনি বলেন, ইসরাইল ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করে 'ভুল করেছে'।

খামেনির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা গয়, 'তারা (ইসরাইলিরা) অবশ্যই এটাকে (আক্রমণ) অতিরঞ্জিত করছে। তাদের অতিরঞ্জন ভুল, কিন্তু আমাদের জানা উচিত যে এটাকে খাটো করে দেখাটাও ভুল। এটা কিছুই ছিল না এবং গুরুত্বপূর্ণ হতে ব্যর্থ হয়েছে এমনটি বলাও ভুল।'

খামেনি বলেন, ইসরাইলিরা 'ইরানি জনগণ সম্পর্কে ভুল হিসাব করছে,' ইরানের জনগণের শক্তি, সামর্থ্য, উদ্ভাবন ও সংকল্প সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের উচিত তাদের বোঝানো।

খামেনি বলেন, ইরানকে নিরাপদ করার একমাত্র উপায় হলো জাতীয় ক্ষমতা থাকা।

তিনি বলেন, 'আমাদের সমস্ত অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রতিরক্ষা, রাজনৈতিক, ব্যবস্থাপনা এবং অন্যান্য ক্ষেত্রে শক্তিশালী হওয়া উচিত এবং প্রতি দিনই আরো শক্তিশালী হওয়া উচিত।'

এদিকে, খামেনি গাজায় ইসরািলের 'নৃশংস যুদ্ধাপরাধ' এবং গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান মোকাবেলায় ব্যর্থ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নিন্দা করেন এবং সকল সরকারকে, বিশেষ করে মুসলিমদেরকে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী শনিবার ভোরে বলেছে যে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলার জবাবে তারা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে 'নির্দিষ্ট এবং লক্ষ্যজৃত' বিমান হামলা চালিয়েছে।

ইরানের বিমান প্রতিরক্ষা সদর দফতর বলেছে যে তারা ইসরাইলি হামলা সফলভাবে মোকাবেলা করেছে, যা 'সীমিত ক্ষতি' করেছে।

১ অক্টোবর, ইরান ইসরাইলি লক্ষ্যবস্তুতে আনুমানিক ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।  তেহরান এই হামলাকে অন্যান্য বিষয়ের মধ্যে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর বেশ কয়েকজন নেতার হত্যার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat