ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ৩৪৪৫৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরাইল। বুধবার দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। 

এদিকে বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের লাশের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার  হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, বিশ্বের কয়েক ডজন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাৎজের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণ ালয় বলেছে, '৭ অক্টোবরের গণহত্যা ও নৃশংসতার হোতা গণঘাতক ইয়াহিয়া সিনওয়ার আজ আইডিএফ সৈন্যদের হাতে নিহত হয়েছে।'

এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। হামাসের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সাধারণত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট আল-মাজদে তথ্য প্রকাশ করা হয়। সিনওয়ারের বিষয়ে জানতে ইসরাইলি সংবাদমাধ্যম নয়; বরং হামাসের কাছ থেকে তথ্য আসা পর্যন্ত ফিলিস্তিনিদের অপেক্ষা করতে বলছে এই ওয়েবসাইট।

ইরানের রাজধানী তেহরানে গত জুলাইয়ে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এরপর সিনওয়ারকে হামাসের প্রধান করা হয়। তিনি দীর্ঘদিন ইসরাইলের কারাগারে বন্দী ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের আওতায় তিনি মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat