ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-১২
  • ৩২৪৪৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির বাহিনী শুক্রবার সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপিকে এ খবর জানায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, ‘মার্কিন বাহিনী ১১ অক্টোবর ভোরে সিরিয়ায় আইএসআইএস গ্রুপের একাধিক ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে।’ 

এতে বলা হয়, ‘এ হামলা মার্কিন যুক্তরাষ্ট্র, তার মিত্র ও অংশীজন এবং অঞ্চল জুড়ে ও এর বাইরেও বেসামরিক নাগরিকদের ওপর আইএসআইএসের পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলা পরিচালনার ক্ষমতাকে ব্যাহত করবে।’ 

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯শ’ সৈন্য রয়েছে।

জোটটি ২০১৪ সালে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়। এ গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল।

বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় আইএস-বিরোধী জোট বাহিনীর ওপর কয়েক ডজন বার ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। জবাবে মার্কিন বাহিনীও ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে একাধিক হামলা চালায়।

সেপ্টেম্বরে সিরিয়ায় মার্কিন বাহিনীর দু’টি পৃথক হামলায় আইএস ও আল-কায়েদার সহযোগী হুরাস আল-দিনের সদস্যসহ ৩৭ জন নিহত হয়। 

বেসামরিক হতাহতের ইঙ্গিত না করে ইউএস সেন্ট্রাল কমান্ড শনিবার জানায়, ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat