ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৩৪৪৫৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বিশ্ব ডাক দিবস ২০২৪’  উপলক্ষে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন । দিবসটি উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।
এ উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা এক বিবৃতিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে।
তিনি অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম ‘ন্যাচারাল বিউটি এ্যান্ড ওয়াইল্ডলাইফ অব বাংলাদেশ পোস্টেজ স্ট্যাম্পস’-এর মোড়ক উন্মোচন করেন।  
উল্লেখ্য ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ণে ২২ দেশের অংশ গ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল  পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব  সর্বসম্মতিক্রমে গৃহিত হয় । পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে ‘বিশ্ব ডাক ইউনিয়ন দিবস’-এর নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat