ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৪৪৫৩৪৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। সকলেই সাধ্য মতো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করছেন। বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ঢালিউড নায়িকা পরীমণির। নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। 
বুধবার দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে পরী লিখেছেন, আল্লাহ! কি করবো আমি! বুকের ভেতরে দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো! 
এরপর আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরী লেখেন, আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো, ইনশাআল্লাহ।
কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। সেখানকার বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। এতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষের জীবন বিপর্যয়ের মুখে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat