ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ৩২৪৩৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবির প্রধান) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি মো. মনিারুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়।
তিনি ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
পুলিশে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগে ব্যাপক অবদানের জন্য তিনি প্রশংসিত হয়েছেন । ২০০৯-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (আইসিটি) ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার পদে কর্মরত থাকাকালে তিনি পুলিশের সকল থানা, কোর্ট ও অন্যান্য ইউনিটে ব্যবহারের জন্য ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বা সিডিএমএস সফটওয়্যার নির্মাণ করেন; যা দেশের সকল থানায় ব্যবহৃত হচ্ছে।
মো. শাহ আলম ১৯৯৯-২০০২ সালে স্পেশাল ব্রাঞ্চ ও জেলা বিশেষ শাখাগুলোর জন্য ‘থার্ড আই’ নির্মাণ করেন। ১৯৯৯ থেকে ২০০৯ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ১০ বছর স্পেশাল ব্রাঞ্চে থাকাকালে তিনি ইমিগ্রেশন পুলিশসহ স্পেশাল ব্রাঞ্চের বিভিন্ন শাখায় কম্পিউটার প্রযুক্তি চালুর মাধ্যমে একটি শতভাগ কাগুজে অফিসকে আইটিভিত্তিক গোয়েন্দা সংস্থায় পরিবর্তিত করেন।
তার ব্যবহৃত সফটওয়্যার ‘থার্ড-আই’ দিয়ে স্পেশাল ব্রাঞ্চের অটোমেশন চালু আছে। ২০০৩ সালে ইমিগ্রেশনের পুলিশ সুপার থাকাকালে তিনি দেশি-বিদেশি যাত্রীদের গমনাগমনের রেকর্ড সংরক্ষণের জন্য ওরাকলভিত্তিক এপ্রিকেশন সফটওয়্যার ‘ফোরট্র্যাক’ নির্মাণ করেন। বাংলাদেশের সকল বিমান, নৌ ও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপয়েন্টে ‘ফোরট্র্যাক’ ব্যবহৃত হচ্ছে। পুলিশের অভ্যন্তরীণ প্রশাসনিক রেকর্ড সংরক্ষণের জন্য তিনি ২০১২ সালে পুলিশ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা পিআইএমএস তৈরি করেন।
কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পদকে ভূষিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat