ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ১২২৩৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ সোমবার থেকে পুলিশ মাঠ পর্যায়ে দায়িত্বে ফিরেছেন। সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকিং ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ।
এ সময় জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, ফৌজিয়া হাবীব খানসহ জেলা পুলিশের সব কর্মকর্তা, জেলা বিএনপি'র নেতৃবৃন্দের মধ্যে বায়েজিদ হোসেন পলাশ, মামুনুর রহমান রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের  মধ্য তানজীম বিন বারী, আরমান হোসেন, সুরাইয়া জামান মুন, সাদমান সাকিব, হানিফ, রাফি এবং আবির উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে বিএনপি'র পক্ষ থেকে উপস্থিত সব পুলিশ সদস্য, ছাত্রছাত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাংবাদিকদের রজনীগন্ধার গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat