ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ১৩২২৩৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়া সরকার সোমবার দেশটির পূর্ব কালিমান্তান প্রদেশে অবস্থিত নতুন রাজধানী নুসান্তারায় তাদের প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক করেছে। খবর সিনহুয়ার।
প্রেসিডেন্ট জোকো উইদোদোর নেতৃত্বে এই বৈঠকটি গারুদা প্রাসাদে অনুষ্ঠিত হয়। এতে ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন এবং সকল মন্ত্রী অংশ নেন।
বৈঠকে বর্তমান সরকারের মূল্যায়ন এবং নতুন সরকারের উত্তরণসহ আগামী বছরের কর্মসূচির ওপর আলোকপাত করা হয়েছে বলে জানা গেছে।
আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন এই সপ্তাহের শনিবার নুসানতারায় অনুষ্ঠিত হবে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে মাল্টি-বিলিয়ন-ডলার ব্যয় হবে।
প্রেসিডেন্ট উইদোদোর উত্তরসূরি প্রবোও সুবিয়ান্তো তার সাথে থাকবেন। এই বছরের অক্টোবরে উইদোদো তার মেয়াদ শেষ করবেন। চলতি বছরের ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সুবিয়ান্তো বিজয়ী হন। উইদোদোর বড় ছেলে জিবরান রাকাবুমিং রাকা জাকার্তায় মারুফ আমিনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat