ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৩৪৫৩৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় জয়পুরহাট জেলা প্রশাসন।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপনকৃত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করা হবে। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে পুলিশ বিভাগসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, পৌরসভা, জেলা পরিষদ, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পাস্তবক অর্পণ করা হবে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধঞ্জলি নিবেদন করবে। পুষ্পাস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হবে আলোচনা সভার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে বিভন্ন অবদান তুলে ধরে আলোচনা করা হবে। শেখ কামালের কর্ম নিয়ে জেলা তথ্য অফিস একটি ভিডিও ক্লিপ প্রদর্শন ও স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। এ ছাড়াও মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকীতে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে কালেক্টরেট মাঠে। সেখানে জেলা ক্রীড়া সংস্থা একাদশ বনাম পাঁচবিবি উপজেলা একাদশ অংশ গ্রহণ করবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat