ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৫৬৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) উদ্যোগে আজ বৃহস্পতিবার দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের খেটে খাওয়া দরিদ্র ও নি¤œবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানোর পরিপ্রেক্ষিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব (ওডব্লিউসিসি)’র সভানেত্রী সালেহা খান ঢাকা সেনানিবাসের আশপাশের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া দরিদ্র ও নি¤œবিত্ত মানুষের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে তাদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
সে লক্ষ্যে বাফওয়ার সভানেত্রী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, আটা, আলু ও তেল ইত্যাদি বিতরণ করেন। 
এ সময় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীগণ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশার এর সভানেত্রীগণ, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যাগণ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশার এর সম্পাদিকাগণ এবং বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat