ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৩৪৫৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড তারকা সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল দীর্ঘ সাত বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধলেন। রোববার (২৩ জুন) রাতে মুম্বাইয়ে নিজ নিজ ধর্ম বিশ্বাস হৃদয়ে রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সম্পন্ন হয় সোনাক্ষী-জাহিরের বিয়ে। এসময় পরিবারের সদস্য ছাড়াও এ দম্পতির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই জাহিরের বাবা-সাফ জানিয়েছিলেন, এই বিয়েতে কেউ কোনও ধর্ম পরিবর্তন করছেন না। এটা শুধুই ভালোবাসার বিয়ে। যেমন বলা তেমনই কাজ। কেউ কারও ধর্ম পরিবর্তন না করে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্ট্রি বিয়ে করেছেন তারা।
বিয়ের পর সোনাক্ষী তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন। এতে তিনি লেখেন— ‘সাত বছর আগে (২৩.৬.২০১৭) এই দিনে আমরা একে অপরের চোখে ভালোবাসার শুদ্ধতম রূপ দেখেছিলাম এবং তা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ সেই ভালোবাসার জয় হয়েছে।’
২০১৭ সাল থেকে চুটিয়ে প্রেম করে আসছিলেন। ২০২২ সালে অ্যামি ভির্ক ও আশিস কৌরের গাওয়া ‘ব্লকবাস্টার’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন জাহির ইকবাল ও সোনাক্ষী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat