ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৩২৪৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা দেশ-বিরোধী অপশক্তি।
আজ বুধবার রাজধানীর  মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যেগে ‘৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস’- উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তারই সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। বাষট্টিতে পাক-ভারত যুদ্ধে পূর্ব-বাংলার কোনো নিরাপত্তা ছিল না। ৬ দফা না হলে ঊনসত্তরের গণঅভ্যুত্থান হত না। এই ছয় দফা আমাদের ইতিহাসের বাঁক পরিবর্তন করেছে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি মৃত্যুর মুখোমুখি হয়েও কখন কারো কাছে মাথানত করেননি। তিনি সব সময় চেয়েছিলেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে, দুমুঠো খেয়ে বেঁচে থাকে। তিনি তাঁর সারাটা জীবন এ দেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন।
নাছিম বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি-জামাত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিকে বাঁধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি ও সম্প্রীতিকে বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat