ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৪৩৪৩৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপ জানিয়েছে, ইসরায়েলী বিমান হামলায় মঙ্গলবার তাদের সিনিয়র এক কমান্ডার নিহত হয়েছেন। সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নয় মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদাল্লাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ্য সামরিক নেতা।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
নিহত কমান্ডারের নাম সামি আবদাল্লাহ (৫৫)। তিনি আবু তালেব নামেও পরিচিত।
নয় মাস আগে ইসরায়েলি ভূখ-ে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক, নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন-ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
লেবাননের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে, নয় মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদাল্লাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ্য সামরিক নেতা।
সূত্র আরও জানায়, ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত জৌআইইয়া শহরের এই হামলায় আরও তিন জন নিহত হয়েছেন।
পরবর্তীতে হিজবুল্লাহ অপর এক সদস্য নিহতের তথ্য ঘোষণা করে। দ্বিতীয় এই যোদ্ধার নাম মোহাম্মাদ হুসেন সাবরা। তিনি বাকের নামেও পরিচিত।
সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে।
মঙ্গলবারের এই হামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরায়েলের দাবি, মঙ্গলবার সকালে হিজবুল্লাহ গোলান মালভূমিতে অন্তত ৫০টি রকেট হামলা চালানোর পর তারা এই পাল্টা হামলা চালায়।
গত ৯ মাসে লেবাননে ৪৬৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ৯০ জন বেসামরিক ব্যক্তি ও ৩০৪ জন হিজবুল্লাহর যোদ্ধা।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৫ ইসরায়েলি সেনা ও ১১ বেসামরিক ব্যক্তি এসব হামলায় নিহত হয়েছেন।
সংঘাত এড়াতে দুই দেশের সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবানন সীমান্তে ‘চরম মাত্রার সামরিক অভিযান’ চালাতে ইসরায়েল প্রস্তুত এবং তিনি ‘যেভাবেই হোক না কেন, উত্তর সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat