ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ২৩৪৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়,  প্রতিনিধি নড়াইল  নড়াইলের দুর্বাজুড়ি এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার। নড়াইল সদর উপজেলায় মহাসড়কের পাশ থেকে রেজানুর রহমান জালাল (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৯ মে) সকালে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তুলরামপুত হাইওয়ে থানা পুলিশ। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রেজানুর রহমান জালাল যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী এলাকার হারুন অর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে যশোর পিবিআই এর একটি দল নিহতের হাতের ছাপ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে।
ওসি শওকত হোসেন জানান, ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat