ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ৩২৪৩২৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে জনসচেতনতা বাড়ালে আদালতে মামলা অনেকাংশে কমে আসবে। বুধবার (২২ মে) দুপুরে লালমনিরহাট আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মানুষ এখন তুচ্ছ বিষয় নিয়ে আদালতে মামলা করে। ফলে মামলা জট ও দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। এ ক্ষেত্রে সাংবাদিকেরা সচেতনতা সৃষ্টি করলে এসব মামলা কমে আসবে।
তিনি আরও বলেন, আইন পেশা একটি মহান পেশা। দেশের কল্যাণে এই পেশাকে কাজে লাগাতে হবে। দ্রুত সময়ের মধ্যে মামলা যেন নিষ্পত্তি হয়, সে দিকে বিশেষ নজর দিতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। এ জন্য সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিয়ে বোঝাতে হবে।এর আগে তিনি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে গাছের চারা রোপণ করেন।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আইনজীবী মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর, আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat