ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ৬৭৭৬৫৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড সিনেমায় অভিষেক হলো টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের। ২৬ এপ্রিল (শুক্রবার) পরিচালক মানসী সিনহা নির্মিত ‘এটা আমাদের গল্প’ নামের সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সম্প্রতি নিজের সিনেমা মুক্তি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তারিন। সেখানে কথা বলেছেন এই সিনেমায় যুক্ত হওয়াসহ নানান বিষয়ে।তারিন বলেন, এই সিনেমায় দর্শক আমাকে দেখবেন বাংলাদেশের মেয়ে হিসেবে, যার বিয়ে হয় কলকাতায়। যে সংসারে বিয়ে হয়, মূলত সেই সংসারের গল্প নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি। এটি পরিবারসহ সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। আশা করি, সবার ভালো লাগবে।
প্রায় তিন দশক ধরে দেশের টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রী জানালেন কীভাবে তিনি যুক্ত হয়েছিলেন ‘এটা আমাদের গল্প’ সিনেমায়। তিনি বলেন, মানসী দিদি বেশ আগে একবার বাংলাদেশে এসেছিলেন। তখনই প্রথম তার সঙ্গে দেখা হয়। 
তারপর তিনি আমার মোবাইল নম্বর নিয়ে যান। পরবর্তীতে সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। গল্পটা বলেন। প্রথম শোনাতেই গল্প আমার ভালো লেগে যায়। এরপর যুক্ত হই। এইতো এভাবেই কাজটা করা।
‘এটা আমাদের গল্প’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। তারিন এখানে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে। চরিত্রের নাম মিসেস বসু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat