ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ২৩৪৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুরুষ এবং নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ^ রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়া নারী দলের অফ-স্পিনার রোহমালিয়া। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ দশমিক ২ ওভার বল করে কোন রান না দিয়ে ৭ উইকেট শিকার করেছেন রোহমালিয়া। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ^ রেকর্ড।  আন্তর্জাতিক  অভিষেক ম্যাচেই  বিশ^ রেকর্ড গড়লেন  ১৭ বছর বয়সী রোহমালিয়া।
বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইন্দোনেশিয়া। সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫১ রান করে ইন্দোনেশিয়া। জবাবে খেলতে নেমে রোহমালিয়ার ঘুর্ণিতে দিশেহারা হয়ে ১৬ দশমিক ২ ওভারে মাত্র ২৪ রানে অলআউট হয় মঙ্গোলিয়া।
পঞ্চম বোলার হিসেবে আক্রমনে এসে ৩ দশমিক ২ ওভার বল করে ৩ মেডেনসহ  কোন রান না দিয়ে ৭ উইকেট শিকার করেন রোহমালিয়া। ইনিংসের ১১ ও নিজের প্রথম ওভারে ৩টি, দ্বিতীয়টিতে ১টি, তৃতীয়টিতে ২টি ও চতুর্থ ওভারে ৩ বল করে ১টি উইকেট নেন তিনি।
নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে তৃতীয় কোন বোলার ইনিংসে ৭ উইকেট শিকার করলো। এর আগে ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিক ৩ রানে ৭ এবং ২০২২ সালে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার অ্যালিসন স্টোকস ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার মালয়েশিয়ার সায়াজরুল ইদ্রুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat